দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের দাপট

Jul 9, 2026 - 18:33
Jul 9, 2026 - 18:44
 0  12
দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের দাপট

হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষে মাঠে বাংলাদেশ। টাইগারদের ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাট করে স্বাগতিকরা নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে।

বাংলাদেশের হয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন। এছাড়া নাহিদ রানা ও রিশাদ হোসেন একটি করে উইকেট শিকার করেন।

জিম্বাবুয়ের বড় সংগ্রহের মূল ভিত্তি গড়ে দেন ওপেনার বেন কারান। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ ধৈর্য ও দায়িত্বশীল ব্যাটিং করে তিনি ১৩৫ বলে অপরাজিত ১১১ রান করেন। তার শতক জিম্বাবুয়ের ইনিংসকে শক্ত অবস্থানে নিয়ে যায়।ইনিংসের শেষদিকে ব্র্যাড ইভান্স দ্রুত রান তুলে দলের সংগ্রহ আরও সমৃদ্ধ করেন। তিনি ৩৮ বলে অপরাজিত ৫৮ রান করেন। বিশেষ করে শেষ ওভারে তাসকিন আহমেদের বলে ২২ রান তুলে জিম্বাবুয়ের স্কোর ২৪৭ রানে পৌঁছে দেন।

 প্রথম ওয়ানডেতে ২৫ রানের পরাজয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে মেহেদী হাসান মিরাজের দল। তাই সিরিজ বাঁচাতে ২৪৮ রান তাড়া করে জয় তুলে আনতে হবে বাংলাদেশকে ।সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।